ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দোহারে পৌরবাসী ধন্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ads
ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরসভার ২ নং ওয়ার্ডে ‘সালমান এফ রহমানের সফলতায় দোহার পৌরবাসী ধন্য’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, সীমানা জটিলতা কাটিয়ে খুব অল্প সময়ের মধ্যে দোহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান দোহারের পদ্মা নদী শাসন থেকে শুরু করে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ নানাবিধ কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি আরও বলেন, দোহারে বিশুদ্ধ পানি ও গ্যাস সরবরাহের কাজ শীঘ্রই শুরু হবে বলে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জয়নাল আবেদিন, জয়পাড়া বাজার বহুমূখী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাঝি, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাশার মৃধা, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার প্রমুখ।
ads
ads
ads

Our Facebook Page